Friday, June 26, 2026

Saraf House: অ.গ্নিকাণ্ডের ২৪ ঘন্টা পরেও সার্ভার রুম থেকে উদ্ধার মৃ.তদেহ!

Date:

Share post:

বুধবার সকাল থেকেই মহানগরী তোলপাড় হয়েছিল শরাফ হাউসে (Saraf House Fire Incident) অগ্নিকাণ্ডের ঘটনায়। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া দেখে রাজভবন (Raj Bhavan) থেকে বেরিয়ে এসেছিলেন রাজ্যপাল (Governer) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। ঘটনার ২৪ ঘণ্টা পরেও উদ্ধার হল নিখোঁজ এক ব্যক্তির মৃ.তদেহ। শরাফ হাউসের (Saraf House) সার্ভার রুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অ.গ্নিদগ্ধ হয়ে মৃ.ত্যু বলেই পুলিশের তরফ থেকে বলা হয়েছে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর বৃদ্ধ ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। আগুনে তাঁর দেহ এতটাই ঝলসে গেছিল যে প্রথমে সনাক্ত করতে একটু সমস্যা হয়। পরে আইডেন্টিটি কার্ড দেখে তার নাম ঠিকানা জানা যায়। পুলিশ জানিয়েছে শ্যাম সুন্দর সাহা (Shyam Sundar Saha) নামের ঐ ব্যক্তি উত্তর ২৪ পরগণার আগরপাড়ার বাসিন্দা। ২-৩ বছর আগে কাজ থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু কর্মজীবনে ভাল কাজের জন্য অল্প মাইনে দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তিনি বেয়ারা হিসেবে কাজ করতেন। বুধবার থেকেই নিখোঁজ ছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ঝলসানো দেহ উদ্ধার করা হয়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...