Monday, April 6, 2026

সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা, টিকিট মূল্য ৩ লক্ষ টাকা!

Date:

Share post:

অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। শনিতেই বলি ‘সুলতান’ শহর মাতাবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ সেরেই সোজা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবেন ভাইজান। বৃহস্পতিবার টুইট করে সেই কথা জানিয়েছেন তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আগামিকাল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে(East Bengal Ground) ‘দ্য-বাং, দ্য ট্যুর রিলোডেড’ নামের একটি অনুষ্ঠানে সলমানকে (Salman Khan in Kolkata) একঝলক দেখার আশায় টিকিটের চাহিদা তুঙ্গে। তেরো বছর পর তিলোত্তমায় ভাইজান। তাই অনুষ্ঠানের টিকিটের মূল্য চড়লো তিন লক্ষ টাকা পর্যন্ত।

বলিউডের অন্যতম জৌলসপূর্ণ, তারকাখচিত মিউজিক্যাল শো দা-বাং ট্যুর। উত্তেজনায় ফুটছে মেগাস্টারের অনুরাগীরা। সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকাদের। টিকিটের দাম শুরু ৬৯৯ থেকে (PWD গ্যালারির জন্য )। সর্বাধিক টিকিটের দাম ৪০০০০ টাকা, এটা অবশ্য রেডি এবং দাবাং জোনের জন্য। যদি আপনি একদম কাছ থেকে ভাইজানকে লাইভ দেখতে চান, পেতে চান লাউঞ্জের নানা সুবিধা তাহলে আপনাকে দিতে ২ থেকে ৩ লক্ষ টাকা।

এদিকে সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কালীঘাটও। শনিবার দুপুর তিনটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজের লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...