Monday, April 6, 2026

যশস্বীর ইনিংসে মজে বোর্ড সচিব, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

বৃহস্পতিবার আইপিএল-এর ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের কাছে ৯ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে যশস্বী জসওয়ালের ঝড়ো ইনিংস। ইডেনে ব‍্যাট হাতে তান্ডব চালান তিনি। মাত্র ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ইনিংস সাজান ১৩ টি চার ৫ ছক্কা দিয়ে। শুধু তাই নয় ১৩ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশততম রানের মালিক আপাতত যশস্বী জসওয়াল। টি২০-র সর্বকালীন রেকর্ডে যা দ্বিতীয়। চলতি লিগে তিনি আপাতত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। যশস্বীর এরকম ইনিংসের পরই টুইট করেন বিসিসিআই সচিব জয় শাহ।

যশস্বীর খেলার প্রশংসা করে জয় শাহ লেখেন,” দ্রুততম ফিফটি হাঁকানো তরুণ যশস্বীকে এটা স্পেশ্যাল নক। খেলার প্রতি ওঁর সাহসিকতা, প্যাশন প্রশংসনীয়। ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছা। কামনা করি ভবিষ্যতেও যাতে তুমি এরকম ফর্ম ধরে রাখতে পারো।”

আর জয় শাহের এই টুইটে পরই ক্রিকেটপ্রেমীরা জয় শাহর কাছে আর্জি জানান যশস্বীকে জাতীয় দলে দ্রুত নির্বাচনের জন্য।

আরও পড়ুন:বয়ান নেওয়া হল ব্রিজভূষণ সিং-এর, গঠন করা হল বিশেষ তদন্তকারী দল

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...