Thursday, June 25, 2026

আরও দেড় লক্ষ কৃষকের নাম অন্তর্ভুক্ত হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে

Date:

Share post:

পদ্ধতিগত কারণে বাতিল হয়ে যাওয়া আবেদন পত্র নতুন করে পরীক্ষা করে দেখার পর রাজ্যের কৃষি দফতর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করেছে। এর ফলে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হল মোট ৯৭ লক্ষর কাছাকাছি। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এপ্রিল মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি কেন বাতিল হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে দফতরের আধিকারিকরা সরেজমিনে তদন্ত করে দেখেন আবেদনপত্র পূরণে সামান্য কিছু ভুল-ত্রুটি অথবা নথিপত্র না থাকার কারণে প্রায় দেড় লক্ষ আবেদন বাতিল হয়েছে। কৃষি দফতরের আধিকারিকদের সহায়তা ও পরামর্শ নিয়ে ওই সব আবেদনকারীরা নতুনভাবে আবেদন করার পর তাঁদের নাম প্রকল্পে  অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব আবেদনপত্র বাতিল হওয়ার যুক্তিযুক্ত কারণ রয়েছে সে সম্পর্কে কৃষি আধিকারিকেরা বিস্তারিত কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিয়েছেন। কৃষিমন্ত্রী জানান, রাজ্যের মোট ৯৪ লক্ষ কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ সাহায্য পান। সাম্প্রতিক দুয়ারে সরকার শিবিরে আবেদন জানানো দেড় লক্ষ  উপভোক্তাকে ইতিমধ্যেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে প্রাথমিকভাবে বাতিল হয়ে যাওয়া আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায়।

আরও পড়ুন- গ্রামোন্নয়ন খাতে চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তৎপরতায় কাজে লাগাতে নির্দেশ রাজ্যের

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...