Wednesday, June 24, 2026

গ্রামোন্নয়ন খাতে চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তৎপরতায় কাজে লাগাতে নির্দেশ রাজ্যের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তত্পরতায় কাজে লাগাতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে বরাদ্দ এই টাকার পুরোটাই পুরো টাকাটাই গ্রামীন রাস্তাঘাট, কালভার্ট নির্মান ও সংস্কার, স্কুলে সৌর আলো লাগানো, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা নতো পরিকাঠামো খাতে খরচ করতে হবে বলে পঞ্চায়েত দফতর জেলাগুলোকে নির্দেশ দিয়েছে। জানা গেছে, প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করে কাজের খতিয়ান ও কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গ্রাম বাংলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই মিশন মোডে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয় সেজন্য দফতরের শীর্ষ আধিকারিকদের জেলাভিত্তিক পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য পঞ্চদশ অর্থ কমিশনের নিঃশর্ত এবং শর্তাধীন তহবিলের আওতায় গ্রামোন্নয়নে রাজ্যকে মোট ৪,৩৩৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৭০ কোটি টাকা এখনও অব্যবহৃত রয়েছে গত একমাসে এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।

আরও পড়ুন- তৃণমূল শিক্ষা সেলের নয়া কমিটি গঠন: পদাধিকারীদের নাম ঘোষণা ব্রাত্যর

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...