Wednesday, June 24, 2026

তৃণমূল শিক্ষা সেলের নয়া কমিটি গঠন: পদাধিকারীদের নাম ঘোষণা ব্রাত্যর

Date:

Share post:

তৃণমূল শিক্ষা সেলের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি। শনিবার, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ঘোষণা ব্রাত্য বসুর (Bratya Basu)। ছিলেন মানস ভুঁইয়াও (Manas Bhunya)। ব্রাত্য জানান, তৃণমূল শিক্ষা সেলের পুরনো কমিটি ভেঙে নতুন ভাবে কমিটি তৈরি করা হল। একই সঙ্গে একটি নতুন সংগঠনের কথাও জানান শিক্ষামন্ত্রী। মানস জানান, ‘‘নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ করার সময় কাউকে একটি পয়সা দিতে হবে না।’’ ফর্মের নীচে সেটা লেখাও থাকবে।

প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, কার্যকরী সভাপতি হলেন পলাশ সাধুখাঁ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সভাপতি হলেন স্কুলশিক্ষক প্রীতম হালদার, কার্যকরী সভাপতি হলেন স্কুলশিক্ষক বিজন সরকার।

পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু এবং শিক্ষা মিত্রদের নিয়ে নতুন একটি সংগঠন করা হয়েছে। নতুন সংগঠনটির সভাপতি প্রাথমিক শিক্ষক মইদুল ইসলাম। কার্যকরী সভাপতি রমিউল ইসলাম।

ওয়েবকুপার নতুন কমিটিও দ্রুত তৈরি হবে। সেটা জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, তৃণমল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি স্বচ্ছ ও কর্মনিষ্ঠ এই রকম সংগঠকদের নিয়ে কমিটি গঠন করার নির্দেশ দেন। সেই মতো, কর্মোদ্যোগীদের বেছে নেওয়া হয়েছে। যাঁরা মাঠে নেমে কাজ করবেন, ঠাণ্ডা ঘরে বসে থাকবেন না। মানস ভুঁইয়া জানান, নতুন সংগঠনরা নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন বলে আশা তাঁদের।

আরও পড়ুন- Sheikh Hasina : স্যাংশন দেওয়া দেশ থেকে কিচ্ছু কিনবো না: শেখ হাসিনা

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...