Wednesday, April 1, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার গুজরাতকে ২৭ রানে হারাল রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১০৩ রানে অপরাজিত SKY।

২) চলতি বছরই সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির কাছে। যদিও সেই রেকর্ড ভাঙা বিরাটের জন্য একটি ‘আবেগজনক মুহূর্ত’ হবে বলে জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

৩) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। আর উইকেট নিতেই অনন্য নজির গড়েন চ‍্যাহাল। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েলেন তিনি। টপকে গেলেন ব্র‍্যাভোকে।

৪) প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী। ১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ। ১৩ জানুয়ারি গ্রুপ পর্যায় প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া।

৫) অবশেষে দিল্লি পুলিশ বয়ান নিল যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং-এর। বিবৃতি দিয়ে এমনটাই জানাল দিল্লি পুলিশ। শুধু তাই নয় জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

আরও পড়ুন:SKY-এর দুরন্ত ইনিংস, গুজরাতকে ২৭ রানে হারাল মুম্বই

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...