Wednesday, June 24, 2026

পুর নিয়োগ দুর্নী*তিকাণ্ডে এবার ইডির নজরেও অয়ন শীল

Date:

Share post:

সাড়াশি চাপে অয়ন শীল। সিবিআইয়ের পরে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে তিনি। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত শুরু করছে ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার অয়নের বিরুদ্ধে ICIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশের FIR-এর ধাঁচেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। আগেই কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করেছিল CBI।

ইডির অভিযোগ, অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক নথি মিলেছে। চাকরিপ্রার্থীদের ওএমআর শিটও উদ্ধার হয়েছে বলে ED-র তরফে দাবি। আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে জেলবন্দি অয়ন শীল। জেল হেফাজতে থাকা অবস্থায় তাঁর বাড়িতে তল্লাশিতে পুরসভা নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মেলে। ইডি-র অভিযোগ, যে সব উত্তরপত্রের মূল্যায়ন অয়নের সংস্থা করেছে, সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বরাহনগর, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, টাকি, হালিশহর-সহ একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অয়ন জড়িত। চার্জশিটে ইডি দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় হাজার খানেক চাকরিপ্রার্থীর থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। আবার পুর নিয়োগেও ৩৫-৪০ কোটি টাকা চাকরিপ্রার্থীদের কাছ থেকে অয়ন তুলেছেন বলে ইডি-র অভিযোগ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...