Wednesday, June 24, 2026

ধোনির সঙ্গে সাক্ষাৎ, কী কথা হল? জানালেন বাংলার অভিষেক

Date:

Share post:

চলতি আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল। উইকেটের পিছনে বেশ নজরে কেড়েছেন তিনি। তবে অভিষেকের সেরা প্রাপ্তি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ করা। সেই সময় বেশ কিছুক্ষণ ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলেন অভিষেক। সেই মুহূর্ত সেরা মুহূর্ত বলে জানান অভিষেক।

দিল্লির তরুণ উইকেটরক্ষক বলেন,”ধোনি স্যর আমাকে বললেন, খুব বেশি কিছু করতে যাবি না। খেলার মূল ভিতটা যেন ঠিক থাকে। বেশি কিছু করতে গেলে ভুল হতে পারে। আমাকে বেশি তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। ক্রিজে যত বেশি সম্ভব সময় কাটাতে বলেছেন। উনি বলেছেন, আমার হাতে এখনও অনেক সময় রয়েছে। তাই সময় দিতে হবে। তা হলেই ভাল ফল হবে।”

চলতি আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক। ঋষভ পন্থের চোট থাকায় তাঁর বদলে দলে আসেন অভিষেক।

আরও পড়ুন:সূর্যের ব‍্যাটিং-এ মুগ্ধ সচিন থেকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় বার্তা কোহলির

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...