Friday, June 26, 2026

কর্ণাটক হাতছাড়া! খারাপ দিনেই বিজেপির পার্টি অফিসে বি.ষধর সাপ

Date:

Share post:

কর্নাটক (Karnataka) কার্যত হাতছাড়া বিজেপির (BJP)। প্রাথমিক ট্রেন্ড দেখে ইতিমধ্যেই মুখ গোমড়া গেরুয়া শিবিরের একাংশের। তবে কী ম্যাজিক ফিগার কি পাবে কংগ্রেস (Congress)? শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। সেই জায়গায় বিজেপি এগিয়ে ৭৫ আসনে। ভোটের যাবতীয় হিসাব নিকাশের মধ্যেই কর্নাটকে বিজেপির একটি স্থানীয় ক্যাম্প অফিসে ঘটল অবাক কাণ্ড। শনিবার কর্নাটকের সিগগাঁওতে বিজেপির ক্যাম্প অফিসে (Camp Pffice) একটি সাপ (Snake) ঢুকে পড়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আর সাপ দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের এই ক্যাম্প অফিসে। আতঙ্কে চিৎকার করে ওঠেন অনেকেই। শুরু হয়ে যায় দৌড়াদৌড়িও।

এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাপটিকে উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, সিগগাঁও আসনের দিকে নজর রয়েছে গোটা দেশের। সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেখানে কংগ্রেসের প্রার্থী ইয়াসিক আহমেজ খান পাঠান।

আর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ভোট গণনার চলাকালীনই পরাজয় স্বীকার করলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোট গণনা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারিনি। সম্পূর্ণ ফলাফল প্রকাশ পাওয়ার পরে আমরা এই ফলাফল নিয়ে বিশদে বিশ্লেষণ করব।” তিনি আরও বলেন, “আমরা এই ফলাফলকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ফিরে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে পারব।”

 

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...