Friday, June 26, 2026

বিকেলেই আছড়ে পড়বে মোকা, মহাবি.পদ সঙ্কেত দিল হাওয়া অফিস

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দাপট দেখাতে শুরু করবে শক্তিশালী মোকা (Cyclone Mocha)। ইতিমধ্যেই তা অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। এই সাইক্লোনের কেন্দ্রের  ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হবে বলে জানিয়ে দিল আবহাওয়া অফিস (Weather Department)। স্থলভাগে প্রায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আছড়ে পড়বে এই মোকা (Cyclone । শনিবার বিকেলেই উপকূলবর্তী এলাকায় এই সাইক্লোনের ল্যান্ডফল হতে চলেছে।

ইতিমধ্যেই কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সাবধান সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  অতিপ্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোকার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাথমিকভাবে ৪২ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।  আজ শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের তরফ থেকে কক্সবাজার উপকূল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  বিভিন্ন সংস্থার ১০ হাজারেরও বেশি কর্মীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । জেলা প্রশাসকের নেতৃত্বে  স্থানীয় মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ চলছে।  কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। জেটি থেকে জাহাজ সরানো হয়েছে।  লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমদানি রফতানি জনিত সব ধরণের পণ্য পরিবহণ আপাতত চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্থগিত করা হল।

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...