Tuesday, June 23, 2026

সূর্যের ব‍্যাটিং-এ মুগ্ধ সচিন থেকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় বার্তা কোহলির

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৭ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে সূর্যকুমার যাদবের ১০৩ রানের অপরাজিত ইনিংস। ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন SKY। আর সূর্যের এই ইনিংসে মজে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। সূর্যের ব‍্যাটিং-এর প্রশংসায় মাতলেন তিনি।

SKY-এর শট দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সচিন। মুম্বই ইনিংসের ১৯তম ওভারে মহম্মদ শামির বলে থার্ড ম্যানের উপর দিয়ে ছক্কা মারেন তিনি। বলটি ফুল লেংথে ছিল। সেখান থেকে স্কুপ ও স্ল্যাশের মিশ্রণে একটি শট খেলেন তিনি। আর সূর্যকুমারের সেই শট দেখে মুম্বই ডাগআউটে হতবাক হয়ে যান সচিন। তিনি বার বার বোঝার চেষ্টা করেন কীভাবে সূর্য সেই শট মারলেন। যেই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে সূর্যের ব‍্যাটিং দেখে নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”তুলা মানলা ভাউ” যার বাংলা অনুবাদ,”আমি তোমার জন্য গর্ববোধ করি।”

সাম্প্রতিক সময় সূর্যের ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। চলতি আইপিএলে শুরুর দিকে সূর্য রান না পেলেও পরের দিকে দুরন্ত ভাবে ফিরে আসেন।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলিউডের ভাইজানকে বিশেষ সংবর্ধনা

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...