Tuesday, April 7, 2026

ফের কাশ্মীর সীমান্তে উড়ল ড্রোন! পাক জ.ঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা

Date:

Share post:

সেনাদের কনভয়ে (Army Convoy Attack) হামলার রেশ কাটতে না কাটতেই ফের পাক সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। আর সেই চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে শনিবার ভোরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে গোপন সূত্রে খবর পায় সেনারা। উরির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির কথা জানতে পেরেই তৎপর হয় সেনাবাহিনী। আর খবর পাওয়া মাত্রই জঙ্গলে ঘেরা সীমান্ত অঞ্চলে তল্লাশি চালালেও লাভের লাভ কিছুই হয়নি।

এরপরই সেনা জওয়ানরা জঙ্গিদের উদ্দেশে গুলি ছুঁড়তে শুরু করে। আর আচমকাই সেই সময়ে দু’পক্ষের গুলির লড়াই চলার পর একটা উড়ন্ত বস্তু চোখে পড়ে ভারতীয় সেনার। পাকিস্তানের দিক থেকে সেটি উড়ে এসেছে বলে অনুমান করা হয়। তবে সেনাবাহিনীর দাবি, সেটি ড্রোন (Drone) ছিল। আর দেখামাত্রই সেই ড্রোনকে সঙ্গে সঙ্গে নিশানা করে গুলি চালায় ভারতীয় সেনা। তবে গুলিবর্ষণের জেরে ফিরে যায় ড্রোনটি।

তবে গুলি করে ড্রোন নামানোর ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি পাঞ্জাব, কাশ্মীর সীমান্তে একাধিকবার ড্রোন প্রবেশের চেষ্টা চলেছে এবং বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। এদিকে গত সপ্তাহেই রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। এর আগে গত এপ্রিল মাসেও জঙ্গি হামলায় পাঁচ জওয়ান শহিদ হন।

 

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...