Tuesday, April 7, 2026

কর্নাটকে ধরাশায়ী নিষ্ঠুর কর্তৃত্ব! এটা আগামীর শিক্ষা: মমতা

Date:

Share post:

কর্নাটকে (Karnatak) ধরাশায়ী পদ্ম। জয় কংগ্রেসের। তারপরেই পালাবদল করার জন্য কর্নাটকের মানুষকে কুর্নিশ জানিয়ে টুইট করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সঙ্গে তাঁর বার্তা এটাই আগামীর শিক্ষা। কিছুদিন আগেই জেলা সফরে গিয়ে মমতা বলেন, “নো ভোট টু BJP”। আর সেটা কর্নাটকের বিধানসভা নির্বাচন থেকে শুরু হলে তিনি সবচেয়ে খুশি হবেন।

শনিবার, নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দেখা যায় ভোটের ব্যবধান বাড়াচ্ছে কংগ্রেস। শেষ পাওয়া খবরে ২২৪টি আসনের মধ্যে হাতের দখলে ১৩৬টি আসন। ক্ষমতায় থাকা বিজেপির ঝুলিতে মোটে ৬৩টি আসন। এরপরেই টুইট করেন তৃণমূল সভানেত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,

“পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কর্ণাটকের মানুষ। তাঁদের কুর্নিশ। নিষ্ঠুর, একাধিপত্যে বিশ্বাসী রাজনীতির পরাজয় ঘটেছে। যখন মানুষ বহুত্ববাদী ও গণতান্ত্রিক শক্তির জয় চায়, কেউ তাদের স্বতঃস্ফূর্ততাকে দমিয়ে রাখতে পারে না। এটাই এর নির্যাস। আগামীর শিক্ষা।” তাদের ধন্যবাদ।

যদিও টুইটে কংগ্রেস বা বিজেপি কারও নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগেও তিনি বারবার বলেন, বিজেপিকে হারাতে যেখানে যেদল শক্তিশালী সেখানে তাদেরকেই এগিয়ে দিতে হবে। তবে, কর্নাটকের জয় আগামী দিনের শিক্ষা- তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...