Saturday, April 4, 2026

মমতার ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত: কংগ্রেসের কর্নাটক জয়ে বার্তা তৃণমূলের

Date:

Share post:

বিজেপিকে পর্যুদস্ত করে কার্যত নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে চলেছে কংগ্রেস(Congress)। বিজেপির হারে খুশির জোয়ার বিরোধী শিবিরে। কংগ্রেসের সাফল্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর টুইটে তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) জানালেন, তৃণমূল সুপ্রিমোর ফর্মুলাই কার্যকর হয়েছে কর্নাটকে(Karnataka)। অর্থাৎ যেখানে যে দল শক্তিশালী তাকেই সামনে রেখে লড়াই করা হোক। কর্নাটকের মাটিতে এটাই হয়েছে।

জাতীয় রাজনীতির আঙিনায় কোনও একটি দল, বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট গড়ার বরাবরই বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ুক। বাকিরা সমর্থন করুক শক্তিশালী দলকে। তৃণমূল নেত্রীর সেই বার্তাই তুলে ধরে এদিন কুণাল ঘোষ টুইটারে লেখেন, “কর্ণাটকে এখনও পর্যন্ত যা অবস্থা, No vote to BJP শ্লোগান কাজ করছে। মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন।” পাশাপাশি তিনি জানান, “বিজেপি বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।”

 

উল্লেখ্য, কর্ণাটকের ভোটের আগে ‘নো ভোট টু বিজেপি’-র বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেছিলেন, সাম্প্রদায়িক বিজেপিকে (BJP) ভোট দেবেন না। উন্নয়নের জন্য ভোট দিন। কিন্তু সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক দেননি তিনি। কংগ্রেসের ফলাফল স্পষ্ট হতেই মমতার এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন, নো ভোট টু বিজেপি বললেও কেন কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেননি তৃণমূল সুপ্রিমো? পালটা কুণাল ঘোষের দাবি, তৃণমূল সভানেত্রী আগেও বলেছেন, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। কিন্তু কংগ্রেস বাংলায় তো বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। এর পাশাপাশি কর্নাটকে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, “বজরংবলির বদলে এলপিজিকে ভোট দেওয়ায় কর্ণাটককে ধন্যবাদ।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...