Saturday, April 4, 2026

লাল-হলুদে বিশেষ সম্মান সলমান খানকে

Date:

Share post:

ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে আজ ক্লাবে আয়োজন করা হয়েছিল দ‍্যা ব‍্যাং শো। এদিন সন্ধ‍্যায় লাল-হলুদ ক্লাবে মঞ্চ মাতান সলমান খান, সোনাক্ষী সিনহা জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগরেরা।

এই অনুষ্ঠানে এদিন ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করে বলিউডের ভাইজান সলমান খানকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সলমান খানের পছন্দের ২৭ নম্বরে অঙ্কিত ক্লাবের জার্সি এবং ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য কার্ডের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্যবৃন্দ সম্মানিত করেন বলিউডের সুপারস্টারকে। ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সুপারস্টারকে ক্লাবের তরফ থেকে সম্মানিত করার অনুষ্ঠানে। সম্মানিত করা হয় সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগরেদের।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল আইওএ

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...