Friday, June 26, 2026

নিহ.ত দলীয়কর্মীর বাড়ি গিয়ে স্বজনহারাদের চোখের জল মোছালেন অভিষেক

Date:

Share post:

নিহত দলীয় কর্মীর বাড়ি গিয়ে স্বজনহারাদের চোখের জল মোছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ‘তৃণমূলে (TMC) নবজোয়ার’ কর্মসূচিতে শনিবার পূর্ব বর্ধমানে রয়েছেন অভিষেক। সেখানেই এ দিন তিনি যান প্রয়াত তৃণমূলের কর্মী দয়াল হাজরার বাড়ি। অভিষেককে দেখে আবেগ আটকে রাখতে পারেনি তাঁর পরিবার। স্বজনহারাদের কাছে টেনে তাঁদের চোখের জল মুছিয়ে দিয়েছেন অভিষেক।

 

গতবছর ২৮ জুলাই কীর্তনের আসরে খোল বাজাতে গিয়ে খুন হন দয়াল হাজরা। অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। সেই হাজরা পরিবারেই এদিন যান অভিষেক। এর পরে নিজের ফেসবুক পেজে (Facebook Page) লেখেন,
“হরিনাম সংকীর্তনে খোল বাজাতে গিয়ে খুন হয়েছিলেন আমার দলীয় সহকর্মী দয়াল হাজরা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু, আমরা তাঁকে ভুলিনি। কালনায় দয়াল হাজরার স্মৃতিতে একটি সৌধ নির্মাণ করা হয়েছে। আজ সেখানে গিয়েছিলাম। প্রয়াত দলীয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি।
মানুষের জন্য কাজ করতে গিয়ে এভাবে বহু প্রাণকেই অকালে ঝরে যেতে হয়। তাঁদের এই বলিদান মানবসেবার ব্রত পালনে আমাদের আরও দৃঢ়চেতা করে তোলে। আজ দয়াল হাজরার স্মৃতিসৌধে মাল্যদানের সময়েই আমি প্রতিজ্ঞা করেছি, সহকর্মীর এই আত্মত্যাগ বিফলে যেতে দেব না। মানুষের বিচারে সেরা প্রার্থীদেরই পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাণ্ডারী করব। তাঁদের হাত ধরেই প্রাপ্য পরিষেবা পাবেন গ্রামের আমজনতা। সুবিচার পাবেন দয়াল হাজরার মতো যোদ্ধারা।”

আরও পড়ুন- “কলকাতা, ইটস too Hot” ! ২২ মিনিটের দাবাং শট ভাইজানের, কাঁপল সিটি অফ জয়

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...