Saturday, April 25, 2026

“কলকাতা, ইটস too Hot” ! ২২ মিনিটের দাবাং শট ভাইজানের, কাঁপল সিটি অফ জয়

Date:

Share post:

শনিবার শহরে সলমনের swag! কে বলবে বয়স ষাটের দোরগোড়ায়, ইস্টবেঙ্গলের শতবর্ষে তিনি একাই মঞ্চ মাতালেন টানা ২২ মিনিট। যেন অপ্রতিরোধ্য, অফুরান এনার্জির ব্রম্ভান্ড মনে হল তাঁকে, বলি সুলতান, দর্শকের ভাইজান, বিনোদনের টাইগার সলমন খান যেন সেই ম্যাজিশিয়ান যার জন্য কানায় কানায় পূর্ণ হতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের (EastBengal Club Ground) ময়দান। তিনি যে বাস্তবেও দাবাং হিরো, ১৩ বছর পর এসে কলকাতাকে লাইভ প্রমাণ দিলেন সলমন(Salman Khan)। দ্য ব্যাং (দ্য ট্যুর রিলোডেড) একঝাঁক তারকাকে সামনে থেকে দেখার সুযোগ দিল ক্রীড়াপ্রেমী থেকে টলি জগতের সাধারণ থেকে সেলেবদেরও। বৈশাখী সন্ধ্যা যেন এক স্বপ্নের জগৎ তৈরি করল মহানগরীতে।

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ৬টায়। কিন্তু ৪টে থেকেই ক্লাব হাউসের সামনের রাস্তায় জনজোয়ার। মাঠ আজ মাতল বলি ওয়ার্ল্ডের একের পর এক দৃষ্টিনন্দন পারফরমেন্সের শটে। শুরুটা করলেন পূজা হেগড়ে (Puja Hegde)। আয়ুশ শর্মা (Ayush Sharma) এলেন রোমান্টিক লুকে। মাতিয়ে দিলেন জ্যাকলিন, ইউনিক এন্ট্রিতে ঘায়েল বাবার সঙ্গে কোলে উঠে সলমনকে দেখতে আসা বছর আটেকের মেয়েটাও। প্রভু দেবার ম্যাজিক তাল মেলালো বাংলা গান রঙ্গবতীর সঙ্গে। অবাক কলকাতা। ততক্ষণে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে উন্মাদনার পারদ ১০০ ডিগ্রিতে উঠে গেছে। সোনাক্ষি সিনহা সেলফি তুললেন দর্শকের সঙ্গে। তাঁকে একবার ছোঁয়ার জন্য ব্যাকুল দর্শকরা। বাংলায় কথা বললেন সবার সঙ্গে। এবার উত্তেজনার গরম চরমে উঠেছে। কাউন্টডাউন শুরু, মঞ্চে এলেন ৯০ এর বলিউডের রোমান্টিক ‘প্রেম’ । হাতে গিটার, মুখে সেই দুষ্টুমি মাখা হাসি। কলকাতা বলল লাভ ইউ সলমন! টানা ২২ মিনিট মঞ্চে যেন বিনোদন বিস্ফোরণের ওভারডোজ দেখল দর্শক। এত পরিশ্রমী, এত নিখুত এই বয়সেও, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

সলমনের অনুষ্ঠানকে জমিয়ে দিলেন মনীশ পলের পরিচালনা। এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে পারল না দর্শক। এই ট্যুরের আরও এক আকর্ষণ ছিল গুরু রন্ধাওয়ার গান। কেন এই গায়ক ট্রেন্ডিং বোঝা গেল।কিন্তু যার জন্য এত মানুষের আসা তিনি কি আর মঞ্চে আসবেন না? আবার এলেন , নাচলেন, জয় করলেন কলকাতার মন। কখনও নস্টালজিক ‘পহেলা পহেলা পেয়ার হ্যায় ‘, কখনও জগ ঘুমেয়া ‘- পারফরমেন্সের দ্বিতীয় ইনিংসে পূজা, জ্যাকলিন, সোনাক্ষীর সঙ্গে নিয়ে যে হ্যাংওভার তৈরি করলেন সলমন , তাকে ভাষায় ফুটিয়ে তোলা মুশকিল।

অনুষ্ঠানের শেষে বলি সুলতানকে রাজ্যের তরফে সংবর্ধনা জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস , বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পূর্ব নির্ধারিত সূচি মেনেই সলমনকে আজীবন সদস্য পদ দেয় ইস্টবেঙ্গল ক্লাব। সঙ্গে ২৭ নম্বর লাল হলুদ জার্সি, স্মারক সহ ভালবাসার বন্যা। আপ্লুত সলমন স্বয়ং। রাত গভীর হচ্ছে, ঘড়িতে চোখ পড়ছে না কারোর, সবার ফোকাস কেড়েছেন একজনই। সলমন ম্যানিয়ায় ডুবল রাতের কলকাতা।

আরও পড়ুন- ‘হাত’-এর জোরে দক্ষিণে গেরুয়া সাফ, ২৪-এর কুর্সি বাঁচাতে লোকসভা এগিয়ে আনার ভাবনা মোদির

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...