Friday, June 26, 2026

বড় সিদ্ধান্ত, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল আইওএ

Date:

Share post:

বড় সিদ্ধান্ত। এদিন সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই নিষিদ্ধকরণের জেরে, কুস্তি ফেডারেশনের কোনও সরকারি কাজ বা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না এই কর্তারা। আর এর ফলে জাতীয় ক্রীড়া ফেডারেশন পরিচালনার জন্য সরাসরি ক্ষমতা লাভ করল সদ্য গঠিত অ্যাড হক কমিটি।

গত ২৭ এপ্রিল আইওএ এমার্জেন্সি বৈঠকে এই অ্যাড হক কমিটি গঠিত হয়। দুই সদস্যের এই অ্যাড হক কমিটিতে রয়েছেন আইওএ কার্যকরী কমিটির সদস্য ভুপিন্দর সিং বাজওয়া এবং আইওএ স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট সুমা শিরুর।

এই নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও দায়িত্বপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবে গত শুক্রবার, ১২ মে এই নির্দেশিকার অর্ডার জারি করেছেন। এই অর্ডারে বলা হয়েছে, “আইওএ দ্বারা গঠিত অ্যাড হক কমিটি, যা কুস্তির জন্য গঠিত হয়েছে, সেটি ক্রীড়া কোড অনুযায়ী জাতীয় ক্রীড়া ফেডারেশনের সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবে।”

এদিকে ইতিমধ্যেই কল্যাণ চৌবে বিদায়ী কর্তাদের তাদের সমস্ত সরকারি নথি অ্যাড হক কমিটিকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নথি, আন্তর্জাতিক ইভেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রশাসনিক নথি, ওয়েবসাইট নথি ইত্যাদি।

 

এদিকে গতকালই দিল্লি পুলিশ বয়ান রেকর্ড করে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং-এর। কিছু নথিও চাওয়ায় হয় ব্রিজভূষণ-এর কাছ থেকে। ইতিমধ্যেই নথি জমা দিয়েছেন তিনি। বিবৃতি দিয়ে এমনটাই জানায় দিল্লি পুলিশ। শুধু তাই নয় জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়।

উল্লেখ, গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার।

আরও পড়ুন:হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল লখনৌ সুপার জায়ান্টস

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...