Friday, June 26, 2026

ভ্রমণপিপাসুদের জন্য অভিনব উদ্যোগ, আত্মপ্রকাশ করতে চলেছে ‘মাই কলকাতা অ্যাপ’

Date:

Share post:

ভ্রমণপিপাসুদের জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার। দ্রুত আত্মপ্রকাশ করতে চলেছে ‘মাই কলকাতা অ্যাপ’। এই অ্যাপে থাকছে মহানগরীর প্রতিটি দর্শনীয় জায়গার বিস্তারিত বিবরণ। কখন থেকে কখন অবধি খোলা থাকবে, কীভাবে পৌঁছানো যাবে- এরকম নানা প্রয়োজনীয় তথ্য। কলকাতা বিমানবন্দর, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনের মতো জনবহুল জায়গায় হোর্ডিংয়ে জানিয়ে দেওয়া হবে মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করার পদ্ধতিও। বাংলা এবং ইংরেজি দু’ভাষাতেই তৈরি হচ্ছে অ্যাপ। শনিবার ‘টক টু মেয়র’ এ একথা জানিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। তথ্যপ্রযুক্তির দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সন্দীপন সাহাকে দ্রুত এই অ্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এই নয়া উদ্যোগে নিঃসন্দেহে উপকৃত হবেন কলকাতায় আসা দেশ-বিদেশের পর্যটকরা।

আরও পড়ুন- ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে উদ্যোগী চন্দননগর পুলিশ, শুরু হল ‘বাঘিনী’

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...