Friday, April 3, 2026

‘আসন্ন টি-২০ বিশ্বকাপে বদলে যাবে গোটা ভারতীয় দল’: শাস্ত্রী

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে বদলে যাবে ভারতীয় দল। তরুণ তুর্কি দিয়ে তৈরি হবে টিম ইন্ডিয়া। এদিন এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। চলতি আইপিএল-এ নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এবার তাদের ভারতীয় দলে সুযোগ পাওয়ার সময় এসেছে বলে মনে করছেন শাস্ত্রীর। শাস্ত্রীর মতে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের গোটা চেহারাটাই বদলে যাবে।

এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, “হার্দিক পান্ডিয়া তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। ও চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় নির্বাচকরা এবার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়েছে প্রতিভার খামতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখতে পাব। নতুন প্রতিভারা সুযোগ পাবে সেখানে।”

এখানেই না থেমে ভারতের প্রাক্তন কোচ আরও বলেন,” আমার মনে হয় বিসিসিআই ২০০৭ এর পথেই যাচ্ছে। সেই সময় যেমন তরুণ প্রতিভাদের উপরে ভরসা করেছিল তারা, আগামী বছরও সেটা দেখা যেতে পারে।”

২০২২ সালে টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর থেকে ভারতের টি-২০ দলে আর দেখা যায়নি রোহিত শর্মাকে নেতৃত্ব দিতে। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে ছোট ফর্ম‍্যাটের ক্রিকেট সিরিজ গুলোতে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক।

আরও পড়ুন:ধোনির সঙ্গে সাক্ষাৎ, কী কথা হল? জানালেন বাংলার অভিষেক

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...