বুকে পাথর চেপে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছাবার্তা মোদির

Date:

Share post:

বিজেপির ঔদ্ধত্য ও আস্ফালনকে চূর্ণ করে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস(Congress)। লোকসভার নির্বাচনের আগে কর্নাটকের এই নির্বাচনকে পাখির চোখ করে কন্নড়ভূমে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা। তারপরও বিজেপির(BJP) এমন শোচনীয় পরাজয়ে শোকের ছায়া গেরুয়া শিবিরে। এহেন পরিস্থিতিতে বুকে পাথর চেয়ে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

শনিবার ভোটের ফলাফল একেবারে স্পষ্ট হওয়ার পর টুইট করে কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা। আশা করব মানুষের চাহিদা তারা পুরণ করবে।” পাশাপাশি দ্বিতীয় টুইটে মোদি লেখেন, “কর্নাটক নির্বাচনে যারা আমাদের সমর্থন করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। রাজ্যের সকল কার্যকর্তারা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের প্রশংসা করি। আগামী দিনে আর বড় পরিসরে আমরা কর্নাটকের সেবা করা সুযোগ পাব আশা রাখি।”

উল্লেখ্য, কর্নাটক নির্বাচনে প্রচারে গিয়ে লাগাতার বিভাজনের রাজনীতি চালিয়ে গিয়েছিলেন নিরেন্দ্র মোদি ও অমিত শাহরা। রাজনীতি হয়েছে বজরংবলীকে নিয়েও। মোদি জানিয়েছিলেন ডবল ইঞ্জিনের রাজ্যই উন্নয়নের চাবিকাঠি। যদিও ডবল ইঞ্জিনের ভাঁওতায় এবার আর পা দেননি কন্নড়বাসী। ১৮ সালে ঘোড়া কেনাবেচার সরকারকে যোগ্য জবাব দিয়ে এবার কংগ্রেসের হাত ধরেছেন জনতা।

শেষ পাওয়া খবরে কর্নাটকের ভোটের ফল যে পথে এগোচ্ছে তা হল, কংগ্রেস এগিয়ে ১৩৬ আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৬৪ আসনে, জেডিএস ২০ এবং অন্যান্য ৪ আসনে।

spot_img

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...