Wednesday, June 24, 2026

কে হতে চলেছেন কর্নাটকের হবু মুখ্যমন্ত্রীর! কংগ্রেসের গুডবুকে ২ নাম

Date:

Share post:

বিজেপিকে ধুলোয় মিশিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটকে ক্ষমতা এসেছে কংগ্রেস। শেষ পাওয়া খবরে ১৩৭ আসনে এগিয়ে রয়েছে হাত শিবির। এহেন পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। তালিকায় রয়েছে দুই নাম। প্রথমেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং দ্বিতীয় জন কর্ণাটকের বর্তমান প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার।

কংগ্রেস সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে সবচেয়ে আগে রয়েছেন সিদ্ধারামাইয়া। কারণ বরিষ্ঠ এই কংগ্রেস নেতা আগেই ঘোষণা করেছিলেন এটা তাঁর শেষ নির্বাচন। এরপর রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তিনি। এই পরিস্থিতিতে মুখমন্ত্রীর আসন তার হাতেই সঁপে দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এপ্রসঙ্গে সিদ্ধারামাইয়া বলেন, ”কংগ্রেস এখনো মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণা করেনি তবে হ্যাঁ আমিও একজন পদপ্রার্থী।” তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার। সভাপতি দায়িত্ব নিয়ে কংগ্রেসকে এই বিপুল সাফল্যে পৌঁছে দেওয়ায় নেতৃত্বের সুনজরে রয়েছে এই নেতা। সিদ্ধারামাইয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নামও বিবেচনা করতে শুরু করেছে হাই কমান্ড। শনিবার কংগ্রেসের বিপুল সাফল্যের পর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় শিবকুমারকে। তিনি বলেন, আমি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে কথা দিয়েছিলাম কর্নাটক জিতে দেখাবো। হাই কমান্ডেরও অত্যন্ত পছন্দের নেতা এই শিবকুমার।

উল্লেখ্য, কর্নাটকে কংগ্রেসের দীর্ঘদিনের রীতি এখানে নির্বাচনের আগে কখনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয় না। দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়ী বিধায়কদের থেকে রায় নেওয়া হয়। তারপর হাইকমান্ড সিদ্ধান্ত নেয় কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলেছেন সিদ্ধারামাইয়া।

আরও পড়ুন- নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রথা বিলোপ, হলদিয়ায় ৪৪টি শ্রমিক-কমিটি ঘোষণা ঋতব্রতর

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...