Friday, June 26, 2026

নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রথা বিলোপ, হলদিয়ায় ৪৪টি শ্রমিক-কমিটি ঘোষণা ঋতব্রতর

Date:

Share post:

নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রথা বিলোপ। হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার ৪৪ টি শ্রমিক ইউনিয়নের পদাধিকারীদের নাম ঘোষণা হল। শনিবার, হলদিয়া ভবনে এই কমিটিগুলি ঘোষণা করেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি জানান, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত কেউ নিয়োগ প্রক্রিয়ায় মাথা গলাতে পারবেন না।

ঋতব্রতর মতে, “প্রতিটি কারখানায় আলাদাভাবে এভাবে ট্রেড ইউনিয়ন গড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। জেলা কমিটির সুপারিশে বেশ কিছু ট্রেড ইউনিয়নে আমরা অদল বদল করেছি। এই কমিটিগুলির এক্সিকিউটিভ পার্টে জেনারেল সেক্রেটারি ও তার নীচের পদে সংশ্লিষ্ট কারখানার বাইরের কাউকে রাখা হয়নি। কারখানার নির্দিষ্ট শ্রমিকরাই এক্সিকিউটিভের ভূমিকা পালন করবেন। আর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেলা আইএনটিটিইউসি সমিতির পদাধিকারীরা আছেন। এছাড়াও এলাকায় যারা তৃণমূল নেতা তারাও কিছু জায়গায় রয়েছেন। সবচেয়ে বড় কথা হল, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত কেউ নিয়োগ প্রক্রিয়ায় মাথা গলাতে পারবেন না।” এদিন ৪৪ টি কারখানার কমিটি ঘোষিত হওয়ার পরেও কয়েকটি কারখানার কমিটি ঘোষণা বাকি রয়েছে। সেগুলি জেলা আইএনটিটিইউসি সভাপতি চন্দন দে ঘোষণা করবেন। তারপর তিনি এই কমিটিগুলি সংশ্লিষ্ট কারখানাগুলিতে লিখিত আকারে পাঠিয়ে দেবেন। কারখানায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ঠিকাদার প্রথা বিলোপ করে, প্রতিটি কারখানার শ্রমিক ইউনিয়ন গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকদের প্রাধান্য দেওয়ায়, শিল্পাঞ্চলের শ্রমিক মহলে রীতিমতো খুশির হওয়া বইছে।

৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজের শ্রমকোড চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে আগামী দু’মাস সর্বাত্মক প্রচার করবে ট্রেড ইউনিয়নগুলি। এর পাশাপাশি, রাজ্যে তীব্র দহন। ফলে দেখা দিয়েছে রক্তের সংকট। তাই প্রতিটি শ্রমিক ইউনিয়ন আগামী কয়েকদিনের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানান আইএনটিটিইউসির রাজ্য সভাপতি।

আরও পড়ুন- বাংলায় বিদায়ঘণ্টা, কর্নাটকে ভোকাট্টা, ২০২৪-এ বিজেপির বিসর্জন: হুঙ্কার অভিষেকের

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...