Thursday, June 25, 2026

বাংলায় বিদায়ঘণ্টা, কর্নাটকে ভোকাট্টা, ২০২৪-এ বিজেপির বিসর্জন: হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

কর্নাটকে বিজেপি ভরাডুবি। আর তা নিয়েই শনিবার, মন্তেশ্বর সভামঞ্চ থেকে বিজেপির বিসর্জনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে পূর্ব বর্ধমানে রয়েছেন তিনি। সেখানেই এদিন কুসুমগ্রামের মাঠে সভা করেন অভিষেক। সেখানে তাঁর হুঁশিয়ারি, ‘‘২০২১-এ বাংলায় খুঁটি পুজো হয়েছে। ২০২৪-এ দিল্লিতে গিয়ে বিসর্জন দেব।’’

শনিবার, এই কর্মসূচির ১৯তম দিন। এদিন জনসভা থেকে কর্ণাটক নির্বাচনে বিজেপির ভরাডুবির প্রসঙ্গ টানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘‘বিজেপির বিদায়ঘণ্টা বাংলায় বেজেছিল। আজ কর্নাটকে ফল বেরিয়েছে। ভোকাট্টা হয়ে গিয়েছে। আগামী ২০২৪-এ দিল্লিতে পরিবর্তন এখন সময়ের অপেক্ষা।’’ কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী মনে করছেন ধর্মের নামে জাতির নামে রাজনীতি করে মানুষকে পেটে মেরে রাজত্ব চালাবেন। মানুষ তার ন্যায্য অধিকার আদায়ে আপনাকে আকাশ থেকে নামাতে ১০ সেকেন্ডও সময় নেবে না।“

আরও পড়ুন- থেমে গেল ঔদ্ধত্যের আস্ফালন: ‘হাত’ঝড়ে দক্ষিণে সাফ বিজেপি

পাশাপাশি, পঞ্চায়েত ভোট নিয়ে অভিষেক বলেন, আগে পঞ্চায়েতের প্রার্থী ঠিক হত বন্ধ ঘরে বসে। জেলা নেতাদের সুপারিশ নিয়ে ৫/৬ জন রাজ্য নেতা ঠিক করতেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থী কে হবেন। এখন মানুষের পঞ্চায়েত গড়তে তৃণমূলের প্রার্থী ঠিক করছেন মানুষ। গোটা দেশের কোনও রাজনৈতিক দলের এই নজির নেই। এদিন অভিষেকের সভায় ভিড় জনসমুদ্রের চেহারা নেয়।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...