Friday, April 3, 2026

ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতি!লুঠ কয়েক লক্ষ টাকা

Date:

Share post:

একেবারে ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতি!পশ্চিম বর্ধমানের আসানসোলে একটি মদের দোকানের শাটার ভেঙে মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমত লুঠ করা হল প্রায় ৪ লক্ষ টাকা। শনিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:রবির দুপুরেই অতি প্রবল বেগে আছড়ে পড়বে মোকা! বঙ্গে প্রভাব কতটা?
শনিবার ১৩ মে, রাত দশটা নাগাদ ঘটে এই ডাকাতির ঘটনা। সেই সময়ে দোকানে উপস্থিত দুই কর্মচারী দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। আচমকাই এক ব্যক্তি মদ কেনার অছিলায় আসে দোকানের সামনে। দোকান বন্ধ হয়ে গিয়েছে জানাতেই আচমকা শাটার তুলে জোর করে ভিতরে ঢুকে আসে তিন দুষ্কৃতি। তিনজনেরই হাতে ছিল বন্দুক। বন্দুকের বাঁট দিয়ে কর্মচারীদের মারধর শুরু করে তারা।
এরপর ওই দুই কর্মচারীর মোবাইল কেড়ে নিয়ে সিম খুলে ফোনগুলি অকেজো করে দেয় ওই দুষ্কৃতীরা। পাশাপাশি, এক কর্মচারীর গাড়ির চাবিও ছুড়ে ফেলে তারা। এরপরই শুরু হয় লুঠপাঠ। দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ৪ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায় তারা। সেই সময়ে দোকানে দু’দিনের বিক্রির সমস্ত টাকা ছিল। পুরো টাকাটাই লুঠ হয় ওই দুই কর্মচারীর চোখের সামনে।
আসানসোলের এই দোকানের মালিক সেখানকার বিখ্যাত ব্যবসায়ী পরিবার ঘাঁটি পরিবার। এই ডাকাতির কথা জানানো হয়েছে তাঁদের। থানায় অভিযোগ করা হয়েছে দোকানের পক্ষ থেকে। পুলিশ নেমেছে এই ঘটনার তদন্তে। সিসিটিভি ক্যামেরা থেকে চিহ্নিত করার চেষ্টা চলছে দুষ্কৃতীদের।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...