Monday, June 22, 2026

মোদি রাজ্যে জলে ডুবে মৃ*ত্যু ৫ নাবালকের

Date:

Share post:

লেকে সাঁতার কাটতে নেমে জলে তলিয়ে গেল ২ নাবালক। বন্ধুদের ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে আরও ৩ নাবালক লেকের জলে তলিয়ে যায়।বেঁচে ফিরল না একজনও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতে।

আরও পড়ুন:ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতি!লুঠ কয়েক লক্ষ টাকা
শনিবার বিকেলে কৃষ্ণসাগর লেকে এসেছিল ৫ বন্ধু । তাঁদের মধ্যে দু’জন জলে নেমে সাঁতার কাটতে শুরু করে। আচমকাই লেকের জলে তলিয়ে যেতে শুরু করে ওই ২ কিশোর। এরপর তাদের বাঁচাতে ঝাঁপ দেয় আরও ৩ জন। স্থানীয়রা নিজেরাই প্রথমে উদ্ধারের চেষ্টা করেন ওই নাবালকদের। বিকেল ৪.৩০ নাগাদ পুলিশে খবরও দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। তবে, শেষ পর্যন্ত ওই নাবালকদের একজনকেও বাঁচানো যায়নি।
পরে ওই নাবালকদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল পর্যন্ত তাদের একজনকেও চিহ্নিত করা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালকদের পরিবারে খবর দেওয়া হয়েছে।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...