Monday, February 2, 2026

রাতভর নাটক, জয়নগর কেন্দ্রে মাত্র ১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী

Date:

Share post:

রাতভর গণনার পর শেষ পর্যন্ত ফল প্রকাশ হল কর্নাটকের জয়নগর কেন্দ্রের। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।আজ রবিবার শেষ অবধি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি।জয়ের ব্যবধান মাত্র ১৬।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ঠিক এই দৃশ্যটাই দেখা গিয়েছিল।প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী হিসাবে ঘোষণা করা হলেও, পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ১৬২২ ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ২২৪আসনের বিধানসভা নির্বাচনের ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বাকি কেন্দ্রগুলিতে গতকালই ফল প্রকাশ হয়ে গেলেও, সমস্যা তৈরি হয়েছিল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি, তা নিয়েই সংশয় তৈরি হয়। শনিবার রাত অবধি তিনবার গণনা হয় ওই কেন্দ্রে। তারপরও বিজেপির তরফে ফের গণনার দাবি করা হয়। এরপর মধ্য রাত অবধি ফের চলে ভোট গণনা।রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে কর্নাটক বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জয়নগর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি নন, জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি। কংগ্রেস প্রার্থী যেখানে ৫৭ হাজার ৭৮১টি ভোট পেয়েছেন, সেখানেই বিজেপি প্রার্থী রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭টি ভোট। অর্থাৎ জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬।

শনিবার মধ্য রাত অবধি গণনা চলে জয়নগর কেন্দ্রে। বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। তিনবার গণনার পরও তেজস্বী সূর্য ফের গণনার দাবি করেন। এদিকে, অশান্তির খবর পেয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও ওই কেন্দ্রে যান।

 

 

spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...