Wednesday, April 8, 2026

ফের এক সাফল্যের নজির হুগলি জেলাপরিষদের!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

হুগলিবাসীর জন্য একের পর এক কাজ করে চলেছে জেলা পরিষদ । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় খানাকুল দু’নম্বর ব্লকের প্রান্তিক পলাশপাই অঞ্চলেৱ সাথে হাওড়া জেলার ঝিকিৱা- আমতার যোগাযোগকারী মুচিঘাটা সেতুর (Muchighata Bridge) কাজ শুরু হয়েছিল। মানুষের সুবিধার্থে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এবার সেতুর সঙ্গে যোগাযোগকারী রাস্তার একদিকের কাজ শেষ। রবিবার দুপুরে সেই কাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee) সহ অন্য আধিকারিকরা । ছুটির দিনেও কাজ পরিদর্শন করতে এলেন খানাকুল (Khanakul) ২ নম্বর ব্লকের মুচিঘাটায়।

দুপুরে রোদের দাবদাহকে উপেক্ষা করে, সামগ্রিকভাবেই সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তাঁরা। যেভাবে এই গরমেও ঠিকাদারেরা কাজ করছে তার প্রশংসা করেন জেলা পরিষদের সদস্যরা।সুবীর মুখোপাধ্যায় জানান, “যেন এক নতুন মাইলস্টোনের সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি।”

২০১৬ সালে এই কাজ শেষ হলেও মাঝে বছর তিনেক তা বন্ধ ছিল। ২০২১ সালে স্থানীয় সাংসদ, অতিরিক্ত জেলাশাসক- জেলা পরিষদ, জেলা পরিষদ সদস্য- সদস্যা, জেলা বাস্তুকার, সহকারি বাস্তুকার ও ঠিকাদার সংস্থার প্রচেষ্টায় পুনরায় এই কাজ শুরু হবার পরে বর্তমানে ব্রিজের নদীর উপরে সেতুর কাজ সমাপ্ত। সেতুর দু’ধারে সংযোগকারী রাস্তার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, প্রশাসন এই কাজ শেষ করতে সাহায্য করছে বলে জানা যায়।এই সেতু নির্মাণ হুগলি জেলাপরিষদের মাথায় বসাল সাফল্যের নয়া পালক।

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...