Monday, April 6, 2026

সিবিআই-র নয়া ডিরেক্টর কর্নাটকের ডিজিপি প্রবীণ সুদ, সিলমোহর কেন্দ্রের

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI) নয়া ডিরেক্টর হলেন কর্নাটক (Karnataka) ক্যাডারের আইপিএস (IPS) অফিসার প্রবীণ সুদ (Praveen Sood)। শনিবার রাতেই সিবিআই-এর নয়া ডিরেক্টর বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chabdrachud) এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Choudhury) কমিটি। তারপরই প্রবীণের নাম চূড়ান্ত করা হয়। এর আগে সিবিআই প্রধান পদে ছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সুবোধ কুমার জয়সওয়াল (Subodh Kumar Jaishwal)। ২০২১ সালের ২৬ মে তিনি সিবিআই প্রধান পদে উন্নীত হয়েছিলেন। ২৫ মে তাঁর দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর মেয়াদ আরও বাড়ানো হবে, নাকি নতুন কাউকে এই পদে নিয়োগ করা হবে, তা নির্ধারণ করতেই শনিবার রাতে বৈঠক করে বিশেষ কমিটি। সেই বৈঠকের পরদিনই, প্রবীণ সুদকে সিবিআই ডিরেক্টর পদে নিয়োগ করা হল। এতদিন পর্যন্ত প্রবীণ সুদ কর্নাটকের ডিজিপি (DGP) পদে ছিলেন।

শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতার কমিটি তিন পদস্থ আইপিএস অফিসারের নাম, সিবিআই ডিরেক্টর হিসেবে তালিকাভুক্ত করেছিল। সরকারি সূত্রে জানা গিয়েছিল, ওই তিন অফিসারের একজন কর্নাটকের, একজন দিল্লির এবং অপরজন অন্য কোনও রাজ্যের। প্রথম থেকেই সিবিআই প্রদান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন প্রবীণ সুদ। শেষ পর্যন্ত, এই আইপিএস কর্তাকেই আগামী দুই বছরের জন্য নয়া সিবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ করল নিয়োগ কমিটি। সূত্রের খবর, প্রবীণ সুদের পাশাপাশি সিবিআই-এর ডিরেক্টর পদের জন্য মধ্যপ্রদেশের ডিজিপি সুধীর সাক্সেনার নাম নিয়েও আলোচনা হয়।

তবে সিবিআই শীর্ষ পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত অফিসারদের মূল প্যানেলে নাম ছিল না ১৯৮৬-১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস প্রবীণের। তবে শুধু কর্নাটকের ডিজিপি হিসাবেই নয়, হিমাচল প্রদেশের বাসিন্দা প্রবীণ সুদ আইআইটি-দিল্লির প্রাক্তন ছাত্রও বটে। ২০২৪ সালের মে মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু, সিবিআই ডিরেক্টর মনোনীত হওয়ার পর, তাঁকে কমপক্ষে ২০২৫ সালের মে মাস পর্যন্ত কাজ করতে হবে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...