Sunday, June 21, 2026

এবার ইডির নজরে সুজয় ভদ্রের মোবাইল ফোন

Date:

Share post:

প্রথমে গোপাল দলপতি, পরে তাপস মণ্ডল – দু’জনেই বলেছিলেন সুজয় ভদ্রের কথা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে থাকাকালীন মেডিক্যাল টেস্ট করাতে যাওয়ার সময়ে তাপস জানিয়েছিলেন, ‘কাকু’র নাম সুজয় ভদ্র। তার ২৪ ঘণ্টা বাদে প্রকাশ্যে এসেছিলেন বেহালা-নিবাসী সেই সুজয়। এবার ইডির নজরে সুজয় ভদ্রের মেবাইল ফোন।সুজয় জানান,এর  আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইডি তলব করলেও তখন তাঁর স্ত্রী অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি।

কোনও তদন্তকারী সংস্থা ফের তাঁকে ডাকলে, হাজিরা দেবেন। তবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কারও কাছ থেকে তিনি টাকা নেননি বলে দাবি সুজয়ের।এর আগে গোপাল দলপতি ওরফে আরমান গাঙ্গুলির দাবি ছিল, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ তাঁর কাছ থেকে টাকা চেয়ে তাগাদা দিতেন। যদিও গোপাল জানিয়েছিলেন, এই ব্যক্তির নাম তাঁর জানা নেই।

তিনি বলেন, ‘তাপস মণ্ডলকে আমি চিনি না। আমার কর্মস্থল নিউ আলিপুর। আমার নাম কেন জড়ানো হচ্ছে, কী করে বলব? যারা বলছে, তারাই এর ব্যাখ্যা দিতে পারবে। তাপস মণ্ডল তো বলেছেন যে আমাকে চেনেন না। গোপাল দলপতিও বলেছেন, চেনেন না। কুন্তল যদি বলেন, আমাকে টাকা দিয়েছেন – তখন উত্তর দেবো।

‘সুজয়ের পাল্টা প্রশ্ন, ‘আমার কাছে কেন কেউ টাকা দিতে আসবে? আমি যদি চাকরি দিতে পারতাম, তা হলে আমার মেজদার মেয়ের চাকরির ব্যবস্থা করতাম। ওর ৪১ বছর বয়স। এমএ-বিএড পাশ, টেট দিয়েছে, চাকরি পায়নি। আমার একমাত্র মেয়ে গ্রুপ-সির জন্য এসএসসির পরীক্ষা দিয়েছে। চাকরি হয়নি।’তাঁর মন্তব্য, ‘আমার যিনি সাহেব, তাঁকে কেউ ছুঁতে পারবে না, ফোনে যোগাযোগ করতে পারবে না, কাছাকাছি যেতে পারবে না। আমার কাছে এসেই তাই থামতে হচ্ছে।’

সুজয়কৃষ্ণ ভদ্রর একটি আই ফোন-সহ ২টি মোবাইল ফোন ও ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ৩টি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মোবাইল ফোন থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না, তা জানতে চায় সিবিআই।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...