Monday, April 6, 2026

মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে

Date:

Share post:

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে। পিএসজির সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এদিকে বার্সেলোনা আছে অর্থনৈতিক সংকটে। ইন্টার মায়ামি যেন আলোচনায় থেকেও নেই। যে আল–হিলাল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সৌদি আরবের সেই ক্লাবও এখনও দিতে পারেনি কোনও সুসংবাদ।এবার আল–হিলালের সভাপতি ফাহাদ বিন নাফেলও মেসি প্রশ্নে মুখ বন্ধ রাখলেন।

শনিবার রাতে কিংস কাপের রুদ্বশ্বাস ফাইনালে আল–ওয়েহদাকে হারিয়ে শিরোপা জিতেছে আল–হিলাল। নির্ধারিত সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের ৯ মিনিটে সমতা ফেরায় আল–হিলাল। এরপর ৯ শটের ম্যারাথন টাইব্রেকারে ৭-৬ গোলে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াদভিত্তিক ক্লাবটি।

এই ম্যাচের পর মেসির সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ক্লাব সভাপতি ফাহাদকে।ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল-নাসরে নাম লেখানোর পর থেকেই মেসির সঙ্গে আল–হিলালকে জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সম্প্রতি মেসির সৌদি আরব ভ্রমণের পর আকর্ষণের কেন্দ্রে চলে আসে আল–হিলাল।এখনও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা না কাটলেও পিএসজিতে মেসি একেবারেই ভালো নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে গতকাল রাতে শুনতে হয়েছে দুয়ো। সব মিলিয়ে পরিস্থিতি মেসিকে পিএসজি ছাড়ার দিকেই ঠেলে দিচ্ছে।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...