Saturday, June 27, 2026

দুঃস্থের আর্থিতে সাড়া, অসুস্থের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে নিলেন অভিষেক

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁর এই সফরে যেখানেই যাচ্ছেন সমস্যায় পড়া সাধারণ গরিব মানুষকে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন তৃণমূল সাংসদ। কোচবিহারে(Coochbehar) কর্মসূচি চলাকালীন বাবার চিকিৎসার জন্য অভিষেকের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন রাহুল কর্মকার নামের এক যুবক। তার সেই আবেদনে সাড়া দিয়ে রাহুলের বাবার চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিলেন তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মহানুভবতায় তাঁকে ধন্যবাদ। রাহুলসহ পরিবারের সকল সদস্যরা।

গত ২৬ এপ্রিল কোচবিহারে তৃণমূলের সভা চলাকালীন রাহুল কর্মকার নামে পানিসাহারের এক যুবক অভিষেকের কাছে আবেদন জানান, তার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়েছেন চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। এই অবস্থায় তৃণমূল সাংসদের কাছে তাঁর বাবার চিকিৎসার ব্যবস্থা করার আরজি জানান রাহুল। তাঁর আবেদন শোনার পর দ্রুত ব্যবস্থা নেন মানবিক অভিষেক। রাহুলের বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন তিনি। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বার্তা দেন রাহুল। সেই ভিডিও শেয়ার করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মানবিক আচরণের জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন- মিড ডে মিল প্রকল্পে বাংলার কাজের ভূয়সী প্রশংসা কেন্দ্রের, টুইটে জানালেন শিক্ষামন্ত্রী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...