Saturday, June 27, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন নিয়ম, আইসিসির নিয়ম বদল আনল সৌরভের কমিটি

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে আসতে চলেছে পরিবর্তন। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কোনও ‘সফট সিগন্যাল‘ থাকবে না। আগামী মাস থেকে ডব্লিউটিসি ফাইনালের মাধ্যম দিয়েই এই নিয়ম পরিবর্তন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

 

জানা যাচ্ছে, ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকে এই নিয়মের বিষয়ে জানানো হয়, আর এই নিয়মে দুই দেশ রাজি, তাই এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটি এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর।

আইসিসির নিয়ম অনুসারে, “সফট সিগন্যাল হল তৃতীয় আম্পায়ার রিভিউ শুরু করার আগে অন-ফিল্ড আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত। যার ওপর ভিত্তি করে তৃতীয় আম্পায়ার সিধান্ত গ্রহণ করে থাকেন।”

আরও পড়ুন:কোহলি-রোহিত নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তরুণ প্রতিভার দিকে নজর দিতে বললেন শাস্ত্রী

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...