Saturday, June 27, 2026

মাত্র পাঁচ মাসেই মুখ থুবড়ে পড়ল বন্দে ভারত,বিলাসপুর রুটে বন্ধ পরিষেবা

Date:

Share post:

এই প্রথম কোনও বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ করে দিল ভারতীয় রেল। মাত্র পাঁচ মাস পেরোতে না পেরোতেই মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে বন্ধ বন্দে ভারত।এই রুটে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ থাকবে বলে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারতের বদলে ওই রুটের যাত্রীদের পরিষেবা দেবে ভারতীয় রেলের আর এক দ্রুতগামী ট্রেন তেজস এক্সপ্রেস।

রেল সূত্রের জানা গিয়েছে, যাত্রীদের আগ্রহের অভাবেই আপাতত বন্ধ করে দিতে হল বন্দে ভারত। ট্রেনের ভাড়ার অঙ্কটি চড়া হওয়ায় প্রথম দিন থেকেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে অনীহা ছিল। পরে ট্রেনটি পুরোদমে চালু হওয়ার পর এক দিনও বন্দে ভারতের মোট আসনের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি। যদিও ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত চালানোর খরচও বিস্তর। তাই বাধ্য হয়ে মহারাষ্ট্রের ওই রুটে বন্দে ভারত চালানো বন্ধ করা হয়েছে বলে।

গত ১১ ডিসেম্বরে চালু করা হয়েছিল নাগপুর-বিলাসপুর রুটের বন্দে ভারত। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন এই বিশেষ ট্রেন পরিষেবার। তার ঠিক পাঁচমাস পরেই গত ১১ মে বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারত পরিষেবা বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
রেলের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্য যে সমস্ত রুটে বন্দে ভারতে যাত্রী কম হচ্ছে, সেখানেও কি একই সিদ্ধান্ত নেওয়া হবে?

জানা গিয়েছে, নাগপুর-বিলাসপুর রুটের সাড়ে ৫ ঘণ্টার যাত্রাপথে বন্দে ভারতের এক্সিকিউটিভ শ্রেণির ভাড়া ছিল ২০৪৫ টাকা। সাধারণ চেয়ারকারের ভাড়া ছিল ১০৭৫ টাকা। রেল জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই এই টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের রেলের তরফে ভাড়া ফেরত দেওয়া হবে। এর জন্য রিফান্ড বুথ করা হয়েছে।

রেল জানিয়েছে, তেজসে ১১টি কোচ থাকবে। বন্দে ভারতের সময়েই সেটি যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছবে। ট্রেনের নম্বরও থাকবে একই।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...