Friday, April 3, 2026

তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে মৃ*ত ৩ মহিলা সহ অন্তত ১২, অসুস্থ ৩০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি

Date:

Share post:

তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলাও। বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে অনেকেই ভর্তি হাসপাতালে।
রবিবার ঘটনাটি ঘটেছে চেঙ্গলপট্টু এবং ভিল্লুপুরম জেলায়। তামিলনাড়ু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিল্লুপুরম জেলার এক্কিয়ারকুপ্পম এলাকায় রবিবার ছ’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চেঙ্গলপট্টু জেলার মাদুরন্থাগম এলাকায় শুক্রবার মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার ওই এলাকায় মৃত্যু হয়েছে এক দম্পতিরই। এ ছাড়া মৃত্যু হয়েছে আরও দু’জনের। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, অন্তত ৩০ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের শারীরিক অবস্থা এমন হয়েছে যে তাঁদের আইসিইউ-তে পর্যন্ত রাখতে হয়েছে।

আরও পড়ুন:‘আমাদের পাশে এসে দাঁড়ান’, এই আবেদন নিয়ে স্মৃতি-নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি বিনেশদের
এ প্রসঙ্গে তামিলনাড়ুর উত্তরের পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। ওই মদে ইথানল-মিথানল মিশ্রিত ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। তিনি আরও জানিয়েছেন, তামিলনাড়ুর উত্তরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর দু’টি ঘটনা প্রাথমিক ভাবে আলাদা বলে মনে করা হচ্ছে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...