Saturday, June 13, 2026

ট্রাফিক মামলার নিষ্পত্তিতে আদায় বড় অঙ্কের জরিমানা! চমকে দেওয়ার মতো টাকার পরিমাণ

Date:

Share post:

ট্রাফিক মামলার (Traffic Case) নিষ্পত্তি করে জরিমানা (Fine) হিসাবে দু’কোটিরও বেশি টাকা আদায় করল আদালত। উল্লেখ্য, শনিবারই আলিপুর (Alipore Court) ও ব‌্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) বসে লোক আদালত। আদালত সূত্রের খবর, শুধু ব‌্যাঙ্কশাল আদালতেই এনআই অ‌্যাক্টের মামলা, ট্রাফিক মামলা ও পেটি কেসের নিষ্পত্তিতে রাজ‌্য সরকারের (Govt of West Bengal) তহবিলে এসেছে ৭২ কোটি টাকা।

লালবাজার সূত্রে খবর, বহু বাইক ও গাড়ির মালিকই ট্রাফিক মামলার জরিমানার টাকা অত সহজে দিতে চান না। ফলে একেকটি গাড়ির বিরুদ্ধে বকেয়া মামলা বাড়তেই থাকে। বিশেষ করে কোনও গাড়িতে দুর্ঘটনার পর বোঝা যায়, সেটির বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা বকেয়া রয়েছে। যে গাড়ি বা বাইক আরোহীরা ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে, তাঁদের বিরুদ্ধেই জরিমানার পাহাড় জমতে থাকে। তবে সবচেয়ে বেশি জরিমানার টাকা না দেওয়ার প্রবণতা রয়েছে বাস ও মালবাহী গাড়ির মালিকদের। আর সেই ক্ষেত্রে ট্রাফিকের মামলা যাতে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, তার জন‌্য লোক আদালত বসানো হয়। তবে মূল জরিমানার এক তৃতীয়াংশ টাকা দিয়েই মামলার নিষ্পত্তি করার চেষ্টা করেন গাড়ির মালিকরা।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ট্রাফিক মামলার নিষ্পত্তির জন‌্য শনিবার ব‌্যাঙ্কশাল আদালতে সাতটি বেঞ্চ বসে। এই আদালতে ১০ হাজার ৯২টি গাড়ি ও বাইকের মামলা নিষ্পত্তির জন‌্য আসে। মোট মামলার সংখ‌্যা ছিল ৪৬ হাজার ৮১০টি। মূল জরিমানার পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৩৩০ টাকা। সেখানে লোক আদালতে মামলার শুনানির পর ট্রাফিক মামলা নিষ্পত্তি বাবদ আদায় হয় ৬৭ লাখ ৭৮ হাজার ৬২৯ টাকা।

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...