Friday, April 3, 2026

মমতার পাড়ায় প্রতি রবিবার জনতার দরবার! মানুষের মতামত সরাসরি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে

Date:

Share post:

তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কর্মসূচি সাফল্যের মুখ দেখেছে। “দিদিকে বলো”-তে ফোন করে মুখ্যমন্ত্রীকে সরাসরি তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা জানিয়ে সুফল পেয়েছেন আমজনতা। আবার চলতি বছরের শুরু থেকে “সুরক্ষা কবচ” নিয়ে “দিদির দূত”রা পৌঁছে গিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। সাধারণ মানুষকে আরও বেশি করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে ফের চালু হচ্ছে দিদির পাড়ায় রবিবার “জনতার দরবার”! তবে এই কর্মসূচি নতুন নয়, নতুন মোড়কে আত্মপ্রকাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জনতার দরবার শুরু হয়েছিল। কিন্তু করোনা পর্বে তা বন্ধ হয়ে যায়। রবিবার থেকে তা ফের চালু হল।

আরও পড়ুন:দু*র্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও অভিনেত্রী! কেমন আছেন তাঁরা?

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢুকতেই রয়েছে মিলন সঙ্ঘ। সেখানেই প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে জনতার দরবার। থাকবেন সমস্ত পর্যায়ের জনপ্রতিনিধিরা। প্রশাসনের আধিকারিকরাও থাকবেন বলে জানা যাচ্ছে। কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াই জনতার দরবারের মূল লক্ষ্য। এই কর্মসূচিতে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। কোনও চিঠিপত্র দিতে চাইলেও তা জমা করা যাবে।

একটা সময় এই কর্মসূচি নিয়ম করে প্রতি রবিবার হতো। যেখানে হাজির থাকতেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের কাছে মানুষ নিজেদের চাহিদার কথা জানাতে পারতেন। মানুষের কথা সরাসরি চলে যেত মুখ্যমন্ত্রীর কানে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তিনি।

 

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...