Friday, April 3, 2026

দু*র্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও অভিনেত্রী! কেমন আছেন তাঁরা?

Date:

Share post:

মুক্তির পরই বিতর্কের মুখে পড়েছে ‘দ্য কেরালা স্টোরি’। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে সিনেমার কলাকুশলীদের। এই পরিস্থিতিতেই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ছবির নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। সিনেমা নিয়েই কথা বলতেই তেলেঙ্গানার করিমনগরে যাচ্ছিলেন তাঁরা। রাস্তায় আচমকা দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন:মোকায় লন্ডভন্ড বাংলাদেশের রোহিঙ্গা শিবির! ক্ষতিগ্রস্ত প্রায় ১৩০০ মানুষ
বিতর্ক সঙ্গী হলেও বক্স অফিসে ১০০ কোটির মাইলস্টোন ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি। এরই মধ্যে ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না পরিচালক সুদীপ্ত সেন। রবিবার বিকেলেই তাঁরই অঙ্গ হিসেবে ছবির কিছু কলাকুশলীদের নিয়ে করিমনগরে যাচ্ছিলেন তাঁরা। সেখানকার তরুণ প্রজন্মের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলার ছিল। কিন্তু রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে তেমন বড় কিছু ঘটেনি। সামান্য আঘাত পেয়েছেন আদা, সুদীপ্তরা। টুইটারে আদা লিখেছেন, “আমি ঠিক আছি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই মেসেজ করছেন। আমরা সবাই ঠিক আছি, সিরিয়াস কিছু হয়নি তবে আপনারা খবর নিচ্ছেন তার জন্য ধন্যবাদ।”

‘হিন্দু একতা যাত্রা’ হ্যাশট্যাগ দিয়ে পরিচালক সুদীপ্ত সেন লিখেছেন, “আজ করিমনগরে তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের সিনেমা নিয়ে কথা বলার ছিল। কিন্তু আচমকা শরীরের এমন পরিস্থিতি হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক। করিমনগরের মানুষদের কাছে ক্ষমা চাইছি। আমাদের মেয়েদের বাঁচাতেই সিনেমাটা তৈরি করেছি। দয়া করে আমাদের সাপোর্ট করবেন। “

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...