Friday, April 3, 2026

ভেঙে পড়বেন না: চাকরিহারাদের পাশে মমতা, রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

Date:

Share post:

কলকাতা হাই কোর্টে নির্দেশে প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। সোমবার, নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাকরিহারা ও তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ ভেঙে পড়বেন না। পাশে আছি।”

২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক (Teacher) নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন, এই প্রসঙ্গেই ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “এবারও ৩ শতাংশ ডিএ পেয়েছে ওরা। তারপরও রোজ লড়ছে। আর আজ ওদের জন্যই ৩৬ হাজার চাকরি গেল। এতগুলো পরিবার অসহায়। আমরা ডিভিশন বেঞ্চে যাব।”

আরও পড়ুন- ডানকুনি টোল প্লাজায় ডিজেলের ট্যাঙ্কারে বি.ধ্বংসী আ.গুন

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন, “শুনছি অনেকে ডিপ্রেশনে ভুগছে। আপনারা ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। মানুষের পাশে থাকে। আমরা আইনি লড়াই করব। আশা করি আপনারা ভাল থাকবেন।”

মুখ্যমন্ত্রী জানান, ”সেই সময়ে নিয়ম ছিল যাঁরা নিয়োগ পাবেন তাঁদের যদি প্রশিক্ষণ নেওয়া নাও থাকে তাহলে তাঁরা এক বছরের কোর্স করে নেবেন। যাঁদের চাকরি গেছে তাঁদের সবার প্রশিক্ষণ নেওয়া আছে। যে যে পয়েন্ট নিয়ে আদালত বলেছে সেসব নিয়ে আমাদের আইনজীবীরা ডিভিশন বেঞ্চে যা বলার বলবে।”

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...