Wednesday, June 3, 2026

ডানকুনি টোল প্লাজায় ডিজেলের ট্যাঙ্কারে বি.ধ্বংসী আ.গুন

Date:

Share post:

ডানকুনিতে (Dankuni) ডিজেলের ট্যাঙ্কারে (Disel Tanker) আচমকাই আগুন (Fire)। সোমবার আচমকাই রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’টি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। পরে তিন ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। সোমবার দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে দু’টি ইঞ্জিন পৌঁছলেও পরে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও চারটি দমকল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপরে আচমকাই ডানকুনি টোল প্লাজার (Dankuni Toll Plaza) কিছুটা আগে জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা ডিজেল ট্যাঙ্কারে আগুন লাগে। পরে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে ওই জ্বলন্ত ট্যাঙ্কার থেকে আরও একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। মোট দুটি ট্যাঙ্কার দাউ দাউ করে জ্বলতে থাকে।

এদিকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দমকলের আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। অন্যদিকে, কাছেই বেশ কয়েকটি বড় বড় কারখানা রয়েছে। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। তবে আচমকাই ঝোড়ো হাওয়া শুরু হলে আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল বাহিনীকে।

 

 

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...