Tuesday, June 23, 2026

ধোনির কি এটাই শেষ মরশুম? বড় বার্তা দিল সিএসকের

Date:

Share post:

গতকাল চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। আর এরপরই ধোনির অবসরের আশঙ্কা আরও বাড়ে। মুখে না বললেও, মনে করা হচ্ছে এটাই শেষ আইপিএল ক‍্যাপ্টেন কুলের। আর এবার এই নিয়ে মুখ খুলল ধোনির দল সিএসকে। একটি ভিডিও বার্তায় আইপিএল ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ।

চেন্নাইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে সিএসকে সিইও কাশী বিশ্বনাথ বলেন,”আমরা বিশ্বাস করি যে ধোনি পরের মরশুমেও আমাদের হয়ে খেলবে। আমরা আশা করছি সমর্থকেরা যেভাবে এত দিন আমাদের ভালবাসা দিয়েছেন সে ভাবেই আগামী দিনে দেবেন।” আর সিএসকের সিইও’র এই বার্তায় পরিষ্কার আগামী মরশুমেও তাঁরা চাইছেন যে ধোনি হলুদ চেন্নাইয়ের হয়ে খেলুক।

গতকাল চিপকে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৪৪ রান করে ধোনির দল। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কলকাতা।

আরও পড়ুন:লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সা, ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...