Tuesday, June 16, 2026

মদ কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র, ইডিকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

Date:

Share post:

রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। মোদি সরকারের বিরুদ্ধে বার বার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এহেন পরিস্থিতির মাঝেই এবার শীর্ষ আদালতের(Supreme Court) তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। আদালতের তরফে ইডিকে জানিয়ে দেওয়া হল,”ভয়ের বাতাবরণ তৈরি করবেন না”। সম্প্রতি ছত্তিশগড়(Chattishgar) সরকারের তরফে শীর্ষ আদালতে অভিযোগ জানানো হয়েছিল ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারিতে জোর করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) নাম জড়ানোর চেষ্টা করছে ইডি। সেই মামলায় এবার ইডিকে হুঁশিয়ারি দিল আদালত।

শীর্ষ আদালতের কাছে ছত্তিশগড় সরকার অভিযোগ করেছিল, রাজ্যের একাধিক আবগারি আধিকারিক এবং তাঁদের আত্মীয়দের গ্রেপ্তারির হুমকি দিচ্ছে ইডি। শুধু তাই নয় এই মদ কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীকে এই কেলেঙ্কারিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আধিকারিকরা ভয়ে সংশ্লিষ্ট দফতরে কাজ করতে চাইছেন না। এই মামলার শুনানিতে ছত্তিশগড় সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, “ইডি উত্তেজনা ছড়াচ্ছে। হুমকি দিচ্ছে আবগারি আধিকারিকদের।” তিনি বলেন, “এটা দুর্ভগ্যজনক। সামনেই ছত্তিশগড়ে ভোট, সেই কারণেই এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে।”

এরপর শীর্ষ আদালতের বিচারপতি বলেন, “এই ধরনের আচরণ যে কোনও সন্দেহজনক বিষয়কে সন্দেহজনক করে তোলে।” পাশাপাশি আদালত জানায়, “ভয়ের বাতাবরণ তৈরি করবেন না।” উল্লেখ্য, ছত্তিশগড় সরকার অভিযোগ করেছে, রাজ্যের ৫২ জন আবগারি আধিকারিক ইডির বিরুদ্ধে শারীরিক এবং মানসিক হেনস্তার অভিযোগ এনেছেন। এমনকী তাঁদের আত্মীয়দের উপরেও নির্যাতন চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...