Thursday, June 25, 2026

মাহির কাছ থেকে কেন অটোগ্রাফ নিয়েছিলেন, বলতে গিয়ে আবেগে ভাসলেন গাভাস্কর

Date:

Share post:

রবিবার চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় দেখা গেল এক সেরা মুহূর্ত। ম‍্যাচ শেষে সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা। সেই সময় ধোনিদের চলার পথে চলে আসেন সঞ্চালকরাও। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ধোনির কাছে অটোগ্রাফ নিয়েছিলেন গাভাস্কর, সেই নিয়ে মুখ খুললেন তিনি। বলতে বলতে আবেগে ভাসলেন গাভাস্কর।

এই নিয়ে আইপিএল-এ সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কর বলেন, “আমি যখন জানতে পারি যে, চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি চিপকে একটা ল্যাপ নেবে, তখনই আমি ঠিক করে নিই যে, বিশেষ মুহূর্ত তৈরি করতে হবে। তাই আমি ছুটে গিয়েছিলাম মাহির অটোগ্রাফ নেওয়ার জন্য। চিপকে ওর শেষ হোম ম্যাচ ছিল। যদিও সিএসকে প্লেঅফে কোয়ালিফাই করলে, ও আবার এখানে খেলার সুযোগ পাবে। তুবও আমি চেয়েছিলাম বিশেষ কিছু করতে। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে, ক্যামেরা ইউনিটের থেকে একটা মার্কার পেন পাই। আমি মাহির কাছে গিয়ে, ওকে অনুরোধ করি আমার জামায় অটোগ্রাফ দেওয়ার জন‍্য। ও কী সুন্দর ভাবে তা গ্রহণ করে নেয়। আমার কাছে ভীষণ আবেগি মুহূর্ত ছিল। কারণ ওর ভারতীয় ক্রিকেটে বিরাট অবদান।” আর এই কথা বলতে বলতে আবেগে ভাসেন গাভাস্কর।

আরও পড়ুন:শুভমনকে নিয়ে বিরাট বার্তা কোহলির, গিলের মধ‍্যে খুঁজে পেলেন নিজের যোগ্য উত্তরসূরিকে

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...