Wednesday, June 24, 2026

শুভমনকে নিয়ে বিরাট বার্তা কোহলির, গিলের মধ‍্যে খুঁজে পেলেন নিজের যোগ্য উত্তরসূরিকে

Date:

Share post:

চলতি আইপিএলে নিজের যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা। সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংসের পরই, শুভমনের প্রশংসায় ভাসলেন বিরাট। আর শুধু প্রশংসাই নয়, আগামী দিনে ভারতের অধিনায়ক হিসাবে শুভমনকেই বেছে নিয়েছেন তিনি।

শুভমনের ইনিংসের পর শুভমনের একটি ছবি দিয়ে কোহলি লেখেন, “কারও মধ্যে যদি যোগ্যতা থাকে, সেটা হচ্ছে গিল। এভাবেই এগিয়ে যাও এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।”

চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এখনও পযর্ন্ত ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন গিল। যার মধ্যে ৪ টি অর্ধশতরান এবং ১টি শতরান রয়েছে। আরসিবির ফ‍্যাফ ডুপ্লেসি ৬৩১ রান করে রয়েছেন প্রথম স্থানে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বড় মন্তব্য বার্সা সভাপতির, বললেন, লিওকে দলে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হবে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...