Saturday, April 11, 2026

আইপিএলের প্লে-অফে গুজরাত, হায়দরাবাদকে হারাল ৩৪ রানে

Date:

Share post:

আইপিএল প্লে-অফে প্রথম দল হিসাবে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় হার্দিক পান্ডিয়ার গুজরাত। আর এই জয় পেতেই আইপিএল-এর প্লে-অফে প্রথম দল হিসাবে পৌঁছে গেল গুজরাত। এদিন গুজরাতের হয়ে শতরান করেন শুভমন গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দারাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন। ১০১ রান করেন তিনি। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ ঋদ্ধিমান সাহা। শূন‍‍্য রান করেন তিনি। ৪৭ রান করেন সাই সুর্দশন। ৮ রান করেন হার্দিক পান্ডিয়া। হায়দরাবাদের হয়ে পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন জনসেন, ফলহক ফারুকি এবং টি নটরাজন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৪ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে ৬৪ রান করেন ক্লাসেন। ৫ রান করেন অমলপ্রীত সিং। ৪ রান করেন অভিষেক শর্মা। মারকাম করেন ১০ রান। গুজরাতের হয়ে চারটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং মহিত শর্মা। একটি উইকেট নেন যশ দয়াল।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন নিয়ম, আইসিসির নিয়ম বদল আনল সৌরভের কমিটি


 

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...