Wednesday, June 24, 2026

সালারের ঘটনা আপত্তিকর, সাংবাদিকদের জানালেন কুণাল

Date:

Share post:

হাসপাতালে অ্যাম্বুল্যান্স চালক আর রোগীর আত্মীয়দের বিবাদে প্রাণ গেল ৪২ বছরের মহিলার। সোমবার সালার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Salar Block Health Centre) অসুস্থ মাকে নিয়ে যান স্থানীয় মাধাইপুরের বাসিন্দা সাকিব আলি (Sakib ali)। রোগীকে পরীক্ষা করে চিকিৎসক তাঁকে কলকাতায় স্থানান্তকরনের কথা বলেন। এরপরেই যত গণ্ডগোল। সাকিব আলি তাঁর পরিচিত অ্যাম্বুল্যান্স ডাকলে বেঁকে বসেন হাসপাতালে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। তাঁদের গাড়ি ব্যবহার করতে হবে বলে জানান তাঁরা। এই বচসার জেরে দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। রোগীর পরিজনদের মারধোর করা হয় বলে অভিযোগ ওঠে। রোগীর পরিবারের দাবি, হাসপাতাল চত্বরেই সেখান থেকে অ্যাম্বুল্যান্স বের করে যখন হাসপাতালের বাইরে যাওয়া হয় সেখানেও গিয়ে ঝামেলা করেন সরকারি অ্যাম্বুল্য়ান্স চালকরা। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে না যেতে পারায় প্রাণ যায় রোগীর। গোটা ঘটনাটি বিএমমওএইচকে জানানো হয়। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকরা পলাতক। ইতিমধ্যেই পুলিশ তাঁদের সন্ধান চালাচ্ছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন, সালারের ঘটনা দুর্ভাগ্যজনক। মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে অ্যাম্বুল্যান্স চালকরা নিজেদের মতো করে একটা নিয়ম করতেই পারেন কিন্তু তাই বলে কেউ বাইরে থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এলে এভাবে বিলম্বিত করা এবং পরবর্তীতে রোগী মৃত্যু এটা নিঃসন্দেহে খারাপ ঘটনা। সবটা সরকারের হাতে নেই। কিন্তু যেটা ঘটেছে সেটা আপত্তিকর এবং প্রশাসন সবটা খতিয়ে দেখছে।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...