Wednesday, June 24, 2026

চলতি মাসেই নয়া সংসদ ভবনের উদ্বোধনে মোদি

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) নবম বর্ষপূর্তীতে নয়া সংসদভবন উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শোপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বিশেষ দিনকে মাথায় রেখে ২৬ মে বা তার আশেপাশে কোনও একদিন সেন্ট্রাল ভিস্তা(Central Vista) প্রকল্পের অংশ এই নয়া সংসদ ভবন উদ্বোধন করা হবে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তী উপলক্ষ্যে ৩০ মে থেকে দেশজুড়ে ব্যাপক প্রচার ও জনসভার কর্মসূচীর লক্ষ্য নেওয়া হয়েছে বিজেপির(BJP) তরফে।

২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি। টাটা গোষ্ঠীকে বরাত দেওয়া দেওয়া এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৭০ কোটি টাকা। ৬৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। চার তলা ভবনের মূল অধিবেশন কক্ষে মোট ১,২২৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে। ফলে যৌথ অধিবেশনের সময় সহজেই সব সাংসদের স্থান সঙ্কুলান করা যাবে। অন্য সময়ে সেখানে লোকসভার অধিবেশন হবে। নতুন ভবনে সংবিধান হল নামে একটি বিরাট হল রয়েছে। সেখানে ১৯৪৭-এর ১৫ অগস্ট স্বাধীনতার দিন ভারতের আকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান কেমন ছিল, তা তুলে ধরা হয়েছে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার ইংরেজি অনুবাদ।

এদিকে কর্নাটকে ভরাডুবির পর দলকে চাঙ্গা করতে ও দলের ভাবমূর্তি ফেরাতে চলতি মে মাস থেকে নয়া কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, আগামী ৩০ মে থেকে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচারের জন্য দেশ জুড়ে জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্নাটকের ক্ষতে প্রলেপ দিতে আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...