Wednesday, June 24, 2026

একবালপুর-খিদিরপুরে বেআইনি নির্মাণ বাম আমলে, স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে তোপ মমতার

Date:

Share post:

একবালপুর এবং খিদিরপুর অঞ্চলে বেআইনি নির্মাণ ২০১১ সালের আগে হয়েছে। বেআইনি কাজ করে এখন ভেজা বিড়াল হয়ে রয়েছে সিপিএম। মঙ্গলবার, একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় গিয়ে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দুটি পরিবারকেই আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন। খিদিরপুর-একবালপুর (Khidirpur-Ekbalpur) এলাকায় বেআইনি বিদ্যুতের হুকিং হওয়ার প্রায়ই দুর্ঘটনা ঘটে- সাংবাদিকদের এই কথার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “যারা বেআইনি বাড়ি তৈরি করছে, তাদের ভাবা উচিত বাড়িটি ভেঙে পড়লে তাদের বাড়ির লোক আগে আহত হবে।”

এরপরেই বিগত বাম জমানার বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একবালপুর এবং খিদিরপুর অঞ্চলে যে সব বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলি তাঁদের সময়কালে হয়নি। সব ২০১১ সালের আগে হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এগুলি সব সিপিএমের আমলে তৈরি হয়েছে। বেআইনি কাজ করে এখন ভেজা বিড়াল হয়ে রয়েছে- তীব্র কটাক্ষ মমতার। তিনি বলেন, যদি সব খতিয়ে দেখা হয়, তদন্ত হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে। বাম আমলে বন্দর এলাকায় এমন ভাবে নির্মাণ হয়েছে যে দমকল যাওয়ার জায়গা নেই। সেই জন্য মোটরসাইকেলে ফায়ার ব্রিগেড ফোর্স তৈরি করতে হয়েছে। ঠিকা অ্যাক্ট পরিবর্তন হয়েছে। মমতা বলেন, এখন বস্তি এলাকায় যাঁরা নতুন করে বাড়ি তৈরি করছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। সঠিকভাবে যাতে নির্মাণটি হয় সেদিকে নজর রাখতে হবে। যাতে কোনও অঘটন না ঘটে এবং দুর্ঘটনার শিকার না হন।

এই ধরনের ঘটনা রোধে বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়রের পাশাপাশি সিইএসসি-র প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- চলতি মাসেই নয়া সংসদ ভবনের উদ্বোধনে মোদি

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...