Sunday, April 5, 2026

জিরের দাম বেড়েছে ৪৫ শতাংশ, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম ক্রমশ ঊর্ধ্বগামী। এবার সেই তালিকায় যোগ হল গৃহস্থের রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরে। ভারত এবং অন্যান্য জিরে উৎপাদনকারী দেশগুলিতে ক্রমাগত সরবরাহের ঘাটতি দুশ্চিন্তা বাড়াচ্ছে মশলা ব্যবসায়ীদের।কারণ, চড়চড় করে বেড়েছে এই মশলার দাম। ইতিমধ্যে জিরের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীদের মতে, আপাতত এই মশলার দাম উপরের দিকেই থাকবে। জুনে নতুন ফসল বাজারে আসার পর জিরের মূল্য কমবে।
দেশের বৃহত্তম জিরের বাজার গুজরাটের উনঝায় এক মাসে আগেও এই মশলার দাম ছিল ২২০ টাকা প্রতি কিলোগ্রাম। কিন্তু বর্তমানে জিরের দাম পৌঁছেছে কিলোগ্রাম পিছু ৩২০ টাকায়। তবে এখানেই এই দাম থামবে বলে মনে করা হচ্ছে না। ৩৪০ টাকাতেও এক কিলোগ্রাম জিরে কিনতে হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
এরই পাশাপাশি, এই বছর জিরে ব্যবসায়ীদের কাছে ৫৫ কিলোগ্রামের ব্যাগের মজুতের পরিমাণ মাত্র আট থেকে দশ লক্ষ। গত বছর এই ব্যাগের পরিমাণ ছিল প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ। উল্লেখ্য, গত এক বছর ধরে বিদেশ থেকে এই মশলার সরবরাহ কমেছে। ক্রেতারা কেনাকাটা করছেন। তবে আগামিদিনে সরবরাহ কম থাকলেও এই মশলার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
গোটা বিশ্বের প্রায় ৭০ শতাংশ জিরের উৎপাদন ভারতেই হয়। এমনকী প্রচুর জিরে বিদেশে রফতানিও করে ভারত। এদিকে সেই জিরের উৎপাদনও এবার ধাক্কা খাচ্ছে।গত পাঁচ বছরের মধ্যে এবারই সবথেকে বেশি দাম বেড়েছে জিরের। পাইকারি বাজারে ১০০ কেজি জিরের দাম দাঁড়িয়েছে ১৩০০০টাকা। এদিকে ২০২১ সালে এই দাম ছিল ১২,৫২২ টাকা।

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...